Friday, April 3, 2026

”সাস ভি কভি বহু থি…”, স্মৃতির সিরিয়ালকে উসকে দিয়ে দিলীপকে কটাক্ষ কুণালের!

Date:

Share post:

ফের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। এবং নিজস্ব স্টাইলে কুণাল দিলীপের উদ্দেশ্যে বললেন, ”সাস ভি কভি বহু থি, দিলীপদা ভি কভি প্রেসিডেন্ট থা”! “সাস ভি কভি বহু থি” দিলীপ ঘোষের দলেরই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি বিখ্যাত সিরিয়াল। কথার মার প্যাঁচে সেই স্মৃতি উসকে দিয়েই বঙ্গ বিজেপির অন্দরে যে
নতুন সিরিয়াল চলছে, তা তুলে ধরেন কুণাল।

রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে শুধু গেরুয়া শিবিরের অন্দরে নয়, জল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দল তো দূরের কথা, দিলীপকে খোঁচা মারতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আসলে যে সান্তনা পুরষ্কারের কথা বলছেন দিলীপদা, তা তৃণমূলকে বলছেন না। উনি বলছেন নিজের দলের লোকদের। কলকাতার মানুষকে অপমান করে চলেছেন। কলকাতার মানুষ সচেতন। কলকাতা রাজ্যের প্রাণকেন্দ্র। সেখানে অপমান করা। মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। মানুষ সেই কারণেই বিজেপিকে হারিয়েছে। খোলা চ্যালেঞ্জ দিলাম। বিজেপিকে জামানত জব্দ করে দেখাব।”

এখানেই শেষ নয়। কুণালের দিলীপ ঘোষকে মানসিক রোগীও বলেন। তাঁর কথায়, “দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন৷ তাঁর কোনও অধিকার নেই কলকাতার মানুষকে অপমান করার। শুনলাম ওনাকে তো মিটিংয়ে ঢুকতেই দেয়নি ওনার দলের নেতারাই। সাস ভি কভি বহু থি, দিলীপদা ভি কাভি প্রেসিডেন্ট থা। আপনি চ্যালেঞ্জ নিন৷ কলকাতার বুকে ভোটে দাঁড়িয়ে দেখান। প্রার্থী হন। দেখিয়ে দেব ভোটে৷”

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...