Thursday, June 25, 2026

ফোনে দিলীপকে সতর্কবার্তা নাড্ডার, জবাব তৈরি সর্বভারতীয় সহ-সভাপতির

Date:

Share post:

দল এবং কেন্দ্রীয় সরকারকে তিনি ‘অস্বস্তি’-তে ফেলেছেন পরপর তিন দিন। রাজ্যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির এই সাংসদ প্রকাশ্যেই জানিয়েছেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত নেতাদের সঙ্গে তাঁদের ‘সেটিং’ রয়েছে বলেও মন্তব্য করেন। এমন ইঙ্গিতও দিয়েছেন যে, ইডির উপর তাঁর ভরসা আছে।

রবিবারের মন্তব্যের পরেই দিল্লি থেকে ‘কড়া বার্তা’ পান। তবুও সোম ও মঙ্গলবার সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি শোনা যায় তাঁর মুখে।

ইতিমধ্যে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী দিলীপের বিরুদ্ধে দিল্লির নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ফোন করে তাঁকে সতর্ক করলেন। এরপর এধরনের মন্তব্য করলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করতে পারে শীর্ষ নেতৃত্ব, এমনই ইঙ্গিত মিলেছে।

দিলীপ কিন্তু বলছেন, দল বা সরকারকে অস্বস্তিতে ফেলতে কিছু বলিনি। আমি যেমন দলের কাছে দায়বদ্ধ, তেমন কর্মীদের কাছেও দায়বদ্ধ। সেটা আরও বেশি করে। সন্ত্রাসে মৃত কর্মীদের পরিবারের কাছেও আমি দায়বদ্ধ। তাঁদের মনের কথাই আমার মুখ থেকে বেরিয়েছে।

শীর্ষ নেতৃত্ব জানতে চাইলে জবাব তৈরি দিলীপের। তিনি বলেন, জানতে চাইলে নিশ্চয়ই বলব। ছেলের খুনের সুবিচার মিলবে, দোষীরা সাজা পাবে বলে যে মা’কে কথা দিয়েছিলাম, এখন আমি সেই মায়ের সামনে কোন মুখে দাঁড়াব? যে স্বামী হারানো বা নির্যাতিত বোনকে বিচার মিলবে বলে আশ্বাস দিয়েছিলাম, তাঁদেরই বা কী বলে সান্ত্বনা দেব? আসলে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তাঁর মূল আপত্তি ‘ভোট পরবর্তী সন্ত্রাস’-এর তদন্তের বিষয়ে।
জানা গিয়েছে, নিজের অবস্থান স্পষ্ট করে দিল্লিকে পাল্টা চিঠি দিচ্ছেন দিলীপও। সেখানেই তিনি স্পষ্ট করবেন, কেন বারবার এধরনের মন্তব্য করছেন।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...