Thursday, June 25, 2026

Anubrata Mondal: একদিকে মেডিকেল টেস্ট, অন্যদিকে সম্পত্তির তল্লাশি, দিনভর সক্রিয় সিবিআই

Date:

Share post:

বুধবার আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তার আগে আজ মঙ্গলবার আলিপুর কম্যান্ড হাসপাতালে (Alipore Command Hospital)তাঁকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ভাল নয়, এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী। শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও বিচারপতি সেই আবেদন খারিজ করে আরও ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেইমত আগামিকাল তাঁকে ফের আসানসোল কোর্টে তোলা হবে। তার আগে আজ মঙ্গলবার বিকেলে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে অনুব্রত মণ্ডলকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নানা অসুস্থতা রয়েছে তৃণমূল নেতার। তার মধ্যে বেশ কয়েকটি আবার ক্রনিক। কোর্টের নির্দেশে তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ফিসচুলার সমস্যা রয়েছে। পাশাপাশি একাধিক ক্রনিক রোগেও আক্রান্ত তিনি। সিওপিডি, ওবেসিটিতে সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর।

অন্যদিকে নামে-বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি আছে তার খোঁজ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি কার নামে কোথায় কোন জমির রেজিস্ট্রি, সেই হদিশ পেতে য়াজ বোলপুরের রেজিস্ট্রি অফিসে হানা দেয় সিবিআই (CBI)। মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি । এদিন বোলপুর নেতাজিনগর এলাকার জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছে যান সিবিআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে। অনুব্রত মণ্ডলের জমি ও রাইসমিলের হদিস পেতে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন নথি খতিয়ে দেখেন তাঁরা। এরই মধ্যে গোয়েন্দাদের নজরে আরও এক ব্যবসায়ী নাম রাজীব ভট্টাচার্য। অনুব্রতর স্ত্রী অসুস্থ থাকাকালীন নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, রাজীবের কাছ থেকেই মিলেছে টাকা লেনদেন সংক্রান্ত নথি। অনুব্রত-মামলায় বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে অনুব্রতর হয়ে চালকলগুলি চালাতেন রাজীব এমন কথাই উঠে এসেছে তদন্তে। যদিও এ কথা অস্বীকার করেছেন বোলপুরের ওই চালকল ব্যবসায়ী। আজ রেজিস্ট্রি অফিস থেকে সোজা বোলপুরের আক্সিস ব্যাঙ্কে যান সিবিআই এর আধিকারিকরা বলে সূত্রের খবর।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...