Monday, April 6, 2026

আদালতে পেশের আগে শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন অনুব্রত

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তবে তার আগে শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন তিনি। তবে ল্যাংচা নয় সুগার থাকার দরুণ মুড়ি, চা, আলুভাজা খেলেন অনুব্রত। তারপর ডাক্তারের নির্দেশমত ওষুধও খেলেন। এদিন তাঁকে দেখতে ধাবার বাইরে ছিল জনতার ভিড়।

আরও পড়ুন:ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

এদিন সকাল ৭টা ৪০নাগাদ নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের উদ্দেশে তাঁকে নিয়ে রওনা হয় সিবিআই। কিন্তু এই দূরত্ব কম নয়। তাই সকাল সারে দশটা নাগাদ শক্তিগরে পৌঁছয় অনুব্রতর গাড়ি। রাস্তার পাশে একটি ধাবার সামনে গাড়ি দাঁড় করানো হয়। এরপরই অনুব্রতকে সঙ্গে নিয়েই ধাবার ভিতরে ঢুকে যান তদন্তকারীরা।মিনিট পনেরো পরে সেখান থেকে বেরিয়ে ফের আসানসোল আদালতের উদ্দেশে রওনা হন।

এদিন ধাবা থেকে বেরনোর পর বেশ হালকা মেজাজেই দেখা যায় অনুব্রতকে।চিন্তার বদলে অনেকটাই খোশ মেজাজে ছিলেন তিনি। সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের উত্তরও দেন। শরীর কেমন আছে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভালো আছে’।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...