Friday, April 3, 2026

পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হওয়ার পরই জামিন পেলেন বিজেপি নেতা

Date:

Share post:

বিজেপি নেত্রী তথা মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma)  পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্যর জেরে দেশ উত্তাল হয়েছিল। তাঁর পথ ধরেই ফের পয়গম্বর নিয়ে বিরূপ মন্তব্য করেন বিজেপির (BJP) প্রাক্তন বিধায়ক টি রাজা সিং (T Raja Singh)। যা নিয়ে নতুন করে উত্তাল হয় হায়দরাবাদ। বিজেপি বিধায়ক রাজা সিং এক বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। এবং সেই ভিডিও নিয়েই বিপত্তি। অভিযোগ, এই ভিডিওতেই পয়গম্বর মহম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য রয়েছে। যেখানে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হয়েছে। যা নিয়ে হায়দরাবাদে প্রবল বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ। হায়দরাবাদের শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি পুলিশ কমিশনারের অফিসের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। চাপে পড়েই আজ, মঙ্গলবার সকালে বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ।

তবে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান তেলেঙ্গানার প্রাক্তন বিজেপি বিধায়ক টি রাজা সিং। গ্রেফতারের পর বিতর্ক এড়াতে টি রাজাকে বহিষ্কার করে দল। তবে বিজেপি পার্টি তাঁকে বহিষ্কার করলেও, নিজের দফতরে তাঁকে সাড়ম্বরে স্বাগত জানান টি রাজার অনুগামীরা। সমর্থকদের কাছে রাজা কার্যত রাজার সম্মান পেয়েছেন। যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...