Saturday, June 13, 2026

মণীশ সিসোদিয়ার গ্রেফতারের আশঙ্কায় কেজরিওয়াল, বিহারে দুই RJD নেতার বাড়ি CBI হানা

Date:

Share post:

বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারেন। এমনই জল্পনা উস্কে দিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ডেপুটি মণীশ সিসোদিয়া নিজেও এমন সম্ভাবনার কথা জানিয়ে ছিলেন। তাঁর দাবি ছিল, একটি মেসেজে জানানো হয় বিজেপিতে যোগ দিলেন ইডি-সিবিআই থেকে রেহাই মিলবে। সঙ্গে অনেক অর্থ। গুজরাতের ভাবনগরে একটি জনসভায় একসঙ্গে হাজির ছিলেন কেজরিওয়াল ও সিসোদিয়া। সেই বিরাট জনসভায় কেজরিওয়াল জনতার উদ্দেশে বলেন, ‘‘আমাদের কাছে খবর আছে ১০ দিনের মধ্যে সিসোদিয়াকে গ্রেফতার করবে সিবিআই। কিন্তু আপনাদের সমর্থনের যা বহর দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে দু’তিন দিনের মধ্যেই ও গ্রেফতার হয়ে যাবে।’’

আরও পড়ুন: বিজেপি যোগ স্পষ্ট, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে

অন্যদিকে, নীতিশ কুমার বিজেপি ও NDA জোট ছেড়ে বেরিয়ে এসে লালুপ্রসাদের দলের সঙ্গে হাত মেলাতেই বিহারে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা শুরু হয়ে যায়। বিহারে দুই আরজেডি নেতার বাড়ি সিবিআই হানা দিয়েছে।
বিহার বিধানসভায় নীতীশ-তেজস্বীর সরকারের শক্তি পরীক্ষার আগেই বিহারে পৌঁছে যায় সিবিআই। রাজ্যসভা সাংসদ আশফাক করিম ও সুনীল সিংয়ের বাড়িতে এই অভিযান চলে। লালু জমানায়, চাকরির বদলে জমি সংক্রান্ত বেনিয়মের মামলায় এই অভিযান চলে। এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে কটাক্ষ করেছে আরজেডি।

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...