Friday, April 3, 2026

মূল্যবৃদ্ধি-নারী সুরক্ষা-এজেন্সির অপব্যবহার ইস্যুতে রাজপথে মহামিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের

Date:

Share post:

সম্প্রতি একাধিক দুর্নীতি মামলায় (Corruption cases) নাম জড়িয়েছে দলের দলের বেশকিছু হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কের। আইন আইনের পথে চলবে, আগেই জানিয়েছে তৃণমূল (TMC)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার থেকে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হল মিছিল। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতার পাশাপাশি নারী সম্মান-সুরক্ষার পক্ষ নিয়েও এদিন কলকাতার(Kolkata) রাজপথে নেমে প্রতিবাদ দেখাল তৃণমূল (TMC)। বিলকিস বানো কাণ্ডে ১১জন অপরাধীকে মুক্ত করার গুজরাট সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও মিছিল করল মহিলা তৃণমূল। কলকাতা সহ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সদস্যদেরও এই মিছিল করতে বলা হয়েছে দলের তরফে।

বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করেন মহিলা তৃণমূলের নেত্রী থেকে কর্মী-সমর্থকরা। এই মিছিলকে কেন্দ্র করে প্রচুর মহিলার সমাগম হয়েছিল। এদিন মিছিলের সামনের সারিতে ছিলেন ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শশী পাঁজা (Sashi Panja), মালা রায়(Mala Ray), কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty), রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee), অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু বিজেপির নির্দেশে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এজেন্সি। বিরোধীদের বেলায় ধরো ধরো আর নিজেদের ক্ষেত্রে ছাড়ো ছাড়ো নীতি প্রয়োগ করা হচ্ছে। বিলকিস বানো কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে গুজরাত সরকার কোন যুক্তিতে খালাস করে দিল মানুষ জানতে চায়। বিজেপির আমলে এটা কী মহিলাদের সম্মান? মহিলাদের কী নিরাপত্তা? এই বিজেপি মহিলাদের জন্য নয়। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বাড়ছে, সেদিকে নজর নেই কেন্দ্রের। শুধু বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। তারই প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস রাজপথে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...