Friday, April 3, 2026

T-20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে ফের টিকিট ছাড়ল আইসিসি

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India-Pakistan)। সেই ম‍্যাচ ঘিরে যে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে তুঙ্গে তা বলাই বাহুল্য। সেই ম‍্যাচের টিকিট আবারও ছাড়তে চলেছে আইসিসি (ICC)। এদিন এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা বিক্রি হয়ে যায় সব টিকিট। কিন্তু আরও ক্রিকেট সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা।

এই নিয়ে আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এবার খেলা দেখার সুযোগ রয়েছে।”

বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে ৪০০০টি বিশেষ টিকিট ছাড়া হয়েছে, যা স্ট্যান্ডিং রুম টিকিটস নামে পরিচিত। ভারতীয় মুদ্রায় টিকিটের দাম ১৬৬৯ টাকা। এই টিকিট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রক্রিয়ায় দেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

কিন্তু এই টিকিটের গুরুত্ব কী? এই টিকিটের সাহায্যে সমর্থকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, ম্যাচও দেখতে পারবেন। কিন্তু স্টেডিয়ামে বসার জায়গা নির্ধারিত থাকবে না। স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করার পাশাপাশি সব সুযোগ সুবিধা নিতে পারবে সমর্থকেরা। কিন্তু খেলা দেখতে হবে দাঁড়িয়ে।

আরও পড়ুন:Asia Cup: এশিয়া কাপের মূল পর্বে হংকং

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...