Saturday, April 4, 2026

লক্ষ্য রাজস্ব আদায়, যুব প্রজন্মকে সুরা পানে উৎসাহ দিচ্ছে জাপান!

Date:

Share post:

রীতিমতো তলানিতে ঠেকেছে সুরা বিক্রি (Alcohol) থেকে প্রাপ্ত রাজস্ব আদায়ের (Revenue Collection) পরিমাণ। চরম লোকসানের মুখে পড়েছে সরকার। আর সেই কারণেই এবার ‘বিতর্কিত’ পদক্ষেপ করল জাপান (Japan)। দেশের অর্থনৈতিক অবস্থার হাল ফেরাতে এবার তরুণ প্রজন্মকে (Youth) মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান সরকার। তবে শুধু উৎসাহ বললে ভুল হবে, তরুণদের উৎসাহিত করতে সরকারের তরফে চালু করা হয়েছে ‘সেক ভিভা’ (Sake Viva Campaign) নামে একটি অভিনব ক্যাম্পেন। সেখানে মদ্যপানের অভ্যাস ফেরাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে সেই বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে পাঠানো হয়েছে। জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি (National Tax Agency) এই ক্যাম্পেন চালু করেছে। ২০ থেকে ৩৯ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি সাফ জানিয়েছে, বর্তমানে দেশে মদ বিক্রির পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে। আর সেই কারণেই মুখ থুবড়ে পড়েছে দেশের রাজস্ব ব্যবস্থা। পাশাপাশি রাজস্ব আদায়ের পরিমাণও তথৈবচ। করোনা অতিমারিতে (Corona Pandemic) একদিকে যেমন বদলেছে জীবনযাত্রার (Lifestyle) মান, ঠিক তেমনই শরীরের খেয়াল (Health Conscious) রাখতে খাদ্যাভাসে বদল এনেছে তরুণ প্রজন্ম। আর এসব কারণেই সুরা পানকে আলবিদা জানিয়েছেন তাঁরা। এমন সিদ্ধান্তে স্বাস্থ্যের উন্নতি হলেও বেকায়দায় পড়েছে দেশের রাজস্ব আদায়। আর সেই কারণেই বিপাকে পড়েছে জাপান সরকার। কী পদ্ধতিতে ফের তরুণ প্রজন্মকে মদ্যপানে উৎসাহিত করা যায় তার জন্য একাধিক পরিকল্পনা করেও কাজের কাজ হচ্ছে না। আর সেই কারণেই দেশের ২০ থেকে ৩৯ বছর বয়সীদের থেকে মতামত জানতে চাইল সরকার।

তবে এ এক বিরল ছবি। যেখানে সুরা পানের সমর্থনে যুব সমাজকে উৎসাহিত করতে দেখা যাচ্ছে সরকারকেই। শুধু জাপানই নয়, বিশ্বের অধিকাংশ দেশেরই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সুরা ব্যবসা। তবে রাজস্ব আদায়ের জন্য প্রত্যক্ষভাবে সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছে সব মহলই। শুধু টাকা রোজগারের আশায় জাপান সরকার যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলেই মত অভিজ্ঞ মহলের।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...