Friday, April 3, 2026

কর্ণাটকে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাল ৩ শিশু-সহ ৯ জন

Date:

Share post:

জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন শিশু-সহ মোট ন’জন।  আহত ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলায়।

আরও পড়ুন:মাঝ আকাশে অসুস্থ যাত্রী! জরুরি অবতরণের পর কলকাতার হাসপাতালে মৃত্যু

এদিন ভোরে কর্ণাটকের সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনায় প্রাণ হারান ন’জন। তারমধ্যে তিন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দেওয়া জিপটির যাত্রীরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...