Saturday, April 4, 2026

মাঝ আকাশে অসুস্থ যাত্রী! জরুরি অবতরণের পর কলকাতার হাসপাতালে মৃত্যু

Date:

Share post:

সিডনি থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল উড়ানটি। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তাঁকে বাঁচাতে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু শেষরক্ষা হয়নি। বেসরকারি হাসপাতেলে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় ওই যাত্রীর।

আরও পড়ুন:বড় ঘোষণা! প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল

বিমানবন্দরের তরফে খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৩০১ সিডনি থেকে ১৫৯ জন যাত্রী এবং ৯ জন কেবিন ক্রুকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে আচমকাই শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন কুলদীপ সিং নামক এক যাত্রী। তাঁর চিকিৎসার জন্য বিমানের পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে ‘মেডিক্যাল ল্যান্ডিং’, জরুরি অবতরণের অনুমতি চান। কলকাতা বিমানবন্দরে ৪টে ৫০ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে। তখনই যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের মেডিক্যাল টিম অসুস্থ ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। পরে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।

হাসপাতাল সূত্রের খবর, বছর পঞ্চাশের কুলদীপ সিং রায়ের রক্তচাপ নিম্নমুখী হওয়ায় অক্সিজেন দেওয়া হয়। ইসিজি, ইকো, থোরাক্স পরীক্ষা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতেই তাঁর মৃত্যু হয়। এরপরই তাঁর পরিবারকে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...