Saturday, June 13, 2026

বড় ঘোষণা! প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি বির্তক নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল (Goutam Paul)। আর দায়িত্ব নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, ”এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে হবে টেট। নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না। আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’।”

এদিন সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, শিক্ষাক্ষেত্রে কোনও রকম অস্বচ্ছতা রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এগোতে চাইছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি।

কোনও চাকরিপ্রার্থীর মনে কোনও সংশয় বা প্রশ্ন থাকলে তিনি কথা বলে তা দূর করবেন বলে জানান গৌতম পাল। নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করায় জোর দেন তিনি। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। জানান, আদালতের বিচারাধীন কোনও মন্তব্য করবেন না তিনি।

 

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...