Saturday, June 13, 2026

Corona update: ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক

Date:

Share post:

কখনও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, আবার কখনও করোনা (Corona) সংক্রমণ লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় ফের ১০ হাজারের গণ্ডি ছাড়াল আক্রান্তের সংখ্যা। একদিনে মৃত্যু (Death) ৩৬ জনের।

 

লড়াই এখনও শেষ হয়নি। করোনা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করে রেখেছে কেন্দ্র। উৎসবের মরসুমে জাতি কোনওভাবেই সংক্রমণ লাগাম ছাড়া না হয়, সেই দিকে কড়া নজর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Central Health Ministry) । বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। দেশে অ্যাকটিভ কেস যথেষ্ট নিম্নমুখী। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯৬ হাজার ৪৪২ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৪ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। রাজধানী দিল্লি আর বাণিজ্য নগরী মুম্বইতে চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ হার।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...