Saturday, June 13, 2026

মাত্র ২ টাকায় ক্যানসারমুক্ত হয়ে বাড়ি ফিরল যুবক, অসামান্য কীর্তি NRS হাসপাতালের

Date:

Share post:

অসামান্য সাফল্য কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের(NRS Hospital)। মাত্র ২ টাকা খরচে চিরতরে ক্যান্সার মুক্ত হলো রোগী। তাও আবার মাত্র আড়াই মাসের চিকিৎসায়। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে বোন ম‌্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত স্বাস্থ্য ভবন ও ক্যান্সার বিশেষজ্ঞরা(cancer specialist)।

সম্প্রতি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হিমোফিলিয়া (Himofiliya), থ‌্যালাসেমিয়ার (Thalassemia) মতো মারণরোগের চিকিৎসার অনুমোদন পেয়েছে এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ। এরপরই হেমাটোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তুফান কান্তি দলুইয়ের উদ্যোগে শুরু হয়েছে কাজ। এরই মাঝে মেহেরান আলি নামে ঝাড়খণ্ডের এক যুবক রক্তের ক্যান্সারে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন। প্রথমে নিয়ম অনুযায়ী ২ টাকার টিকিটে হেমাটোলজি বিভাগ হাজির হন তিনি। এরপর গুরুত্ব বুঝে তাকে হাসপাতালে ভর্তি নেন চিকিৎসকরা। শুরু হয় চিকিৎসা।

এনআরএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. পীতবরন চক্রবর্তী বলেন, সরকারি হাসপাতালে সীমিত পরিকাঠামোর মধ্যে থেকেও ক‌্যানসার রোগীকে সম্পূর্ণ সুস্থ করা হয়েছে। অধ্যাপক তুফান কান্তি দলুই বলেন, ক্যান্সার আক্রান্ত ওই যুবকের ভাইয়ের শরীর থেকে বোধ ম্যারো সংগ্রহ করে তা প্রতিস্থাপন করা হয়েছে রোগীর শরীরে। এই প্রক্রিয়া এতদিন অধরা ছিল কলকাতায়। এবার থেকে ক‌্যানসার বা রক্তরোগে আক্রান্তদের আর মৃত্যুভয় থাকবে না। ওই যুবক আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...