Saturday, June 13, 2026

নিশ্চিত হার বুঝে বিজেপির ওয়াক-আউট, আস্থা ভোটে বড় জয় নীতিশের

Date:

Share post:

ফের বিহারে মুখ থুবড়ে পড়ল বিজেপি। বিহারে আস্থা ভোটকে কেন্দ্র করে শক্তি পরীক্ষার লড়াইয়ে বড়সড় জয় পেলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। NDA থেকে বেরিয়ে আসার পর আজ, বুধবার “মহাজোট” সরকারের ফ্লোর টেস্ট ছিল। সেই পরীক্ষায় কার্যত লেটার মার্কস নিয়ে জয় হাসিল করলেন নীতিশ কুমার।

সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ছিল ১২২ ভোট। সেখানে নীতীশ কুমার নিজের পক্ষে ১৬০ ভোট পেয়েছেন। অন্যদিকে, নিশ্চিত হার বুঝে বিজেপি আস্থা ভোটের ঠিক আগেই ওয়াকআউট করে।

এমনটি যে ঘটতে চলেছে সেই আঁচ আস্থা ভোটের সকালেই পাওয়া যায়। বুধবার অধিবেশনের শুরুতেই আচমকা নিজের ইস্তফার কথা ঘোষণা করেন বিহার বিধানসভার স্পিকার বিজয়কুমার সিনহা। স্পিকার পদের মর্যাদা এবং গরিমা রক্ষার স্বার্থে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে এই পদ থেকে ইস্তফা দেন। স্পিকারের বিরুদ্ধে আগেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন “মহাজোট” সরকারের বিধায়করা। তাই সম্মান থাকতে থাকতেই বিজয়কুমার সিনহা ইস্তফা দেন। তিনিও বুঝে গিয়েছিলেন “মহাজোট” সরকার ফ্লোর টেস্টে হাসতে হাসতে পাশ করে যাবে।

এদিকে, ফ্লোর টেস্টের আগেই স্পিকার ইস্তফা দেওয়ায় আস্থা ভোট পরিচালনা করেন বিধানসভার ডেপুটি স্পিকার। সেখানেই নিজেদের শক্তিপরীক্ষায় বিপুল জয় হাসিল করে নীতীশ কুমারের সরকার। মুখ পোড়ে বিজেপির।

 

 

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...