Tuesday, March 24, 2026

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তাঁর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা করে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কোথায় গেলেন? গত সাত দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগে বারবার সিবিআই (CBI) দফতরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি নানা টালবাহানায় সেই হাজিরা এড়িয়ে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর তাঁর যাদবপুরের ফ্ল্যাট বন্ধ। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। স্থানীয়রা বলছেন গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতেও। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তদন্তের স্বার্থে একাধিকবার তলব করেছিল ইডিও (ED)। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র একবার। গত সাত দিন ধরে কার্যত উধাও তিনি। দেশ ছেড়ে পালাতে পারেন মানিক ভট্টাচার্য, সেই আশঙ্কায় সমস্ত বিমানবন্দরে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। শুধু তাই নয় তাঁর ছেলের ফোনও সুইচড অফ (Switched off) আসছে। এ বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবীদের সঙ্গেও দফায় দফায় কথা বলছেন সিবিআই এর আধিকারিকেরা।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...