Tuesday, April 7, 2026

Kanishka Soni: নিজেকে বিয়ে করে শিরোনামে অভিনেত্রী কণিষ্কা সোনি

Date:

Share post:

২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু (Kshama Bindu) কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছেন সোলোগ্যামির (Sologamy)পথে হেঁটে। ঘটা করে নিজেকে বিয়ে করাই নয় মধুচন্দ্রিমার (Honeymoon) প্ল্যানি পর্যন্তও ভাইরাল হয়েছিল নেট দুনিয়া। এবার সেই তালিকায় আরও এক নাম । এবার বলিউড অভিনেত্রী কণিষ্কা সোনি (Kanishka Soni)। সামাজিক মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামেই ৬৩ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। এবার তিনি ‘নিজগামিতা’কে (Sologamy) প্রতিষ্ঠিত করতে গিয়ে ভাইরাল হয়েছেন। পুরুষকে তিনি বিশ্বাস করেন না, কিন্তু বিয়েতে সম্পূর্ণ আস্থা আছে। তাই এবার বিয়েটা সেরেই ফেললেন। তবে নিজের সঙ্গে নিজের বিয়ে।

সামাজিক মাধ্যমে হঠাৎ নববধূর সাজেই অনুরাগীদের সামনে হাজির হলেন অভিনেত্রী কণিষ্কা। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং পরনে লাল শাড়ি – এইসব দেখে বলিউডে ফিসফাস শুরু। তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন তিনি? কার সঙ্গে জুটি বাঁধলেন? জল্পনা দানা বাঁধার আগেই অভিনেত্রী জানালেন তিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন। এর আগে একাধিক সম্পর্কে জড়ানোর পর বার বার মন ভেঙেছে তাঁর। যত সময় অতিক্রান্ত হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে, নিজেকে সম্পূর্ণ করতে জীবনে কোনও পুরুষের প্রয়োজন হয় না। কণিষ্কা জানান, ছোটপর্দায় পা রাখার পর ২০১০ সালে এই ইন্ডাস্ট্রির এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রায় দেড় বছর দু’জনে সম্পর্কে ছিলেন। কিন্তু সম্পর্কে থাকাকালীন তাঁর জীবন সুখকর ছিল না। মুম্বইয়ে একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন তাঁরা। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন কণিষ্কা। বারবার মন খারাপ হয়েছে তাঁর। কণিষ্কার মতে, ইন্ডাস্ট্রিতে যত জন পুরুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে, তাঁদের সঙ্গে মিশে তিনি বুঝতে পেরেছেন যে, কেউই ভাল নন। অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রির অভিনেতারা নিজের পরিবারের সামনে যেমন আচরণ করেন, অন্যান্য সময় তাঁদের দেখলে অন্য মানুষ মনে হয়। ইন্ডাস্ট্রিতে থাকাকালীন আরও তিক্ত অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। তাই এবার নিজেকে ভাল রাখতে নিজেই নিজেকে বিয়ে করলেন তিনি।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...