Sunday, June 28, 2026

কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়েজ ইউনিয়নের রক্তদান নিয়ে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু গরমের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে রক্তের সঙ্কট। ফলে সেই সঙ্কটের ঘাটতি কিছুটা মেটাতে অনেক সংগঠনই রক্তদান শিবিরের আয়োজন করছেন। ‘রক্তদান মহৎ দান’, এই স্লোগানকে মাথায় রেখেই কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়েজ ইউনিয়নের উদ্যোগে শুক্রবার রক্তদান শিবির হল। ব্যাঙ্ক কর্মীদের উপস্থিতিতেই শুরু হয় এই শিবিরের।এই শিবিরকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তারা জানান, সকাল থেকে প্রায় ১২০ জন রক্তদান করেছেন। শুধুমাত্র রক্তদানের মধ্যেই তারা নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেন না।প্রয়াত নেতা শিবাজী দত্তের স্মৃতির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সংগঠনের কর্তারা জানান, সারা বছর ধরেই নানান সামাজিক কর্মের মধ্যে তারা যুক্ত থাকেন। জেলায় জেলায় দু:স্থ শিশুদের পড়াশোনায় সাহায্য করা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন।আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি নেবেন বলে জানান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...