Sunday, June 21, 2026

নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ আনলেন বাইচুং

Date:

Share post:

বৃহস্পতিবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি (AIFF) পদের জন‍্য ফের একবার মনোনয়ন জমা দিয়েছেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। আর মনোনয়ন জমা দিয়েই নিজের লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ফুটবলার। নিজের কাজের উদাহরণ দিতে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথা তুলে ধরলেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বাইচুং ভুটিয়া বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখুন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিসিসিআই সভাপতি হিসাবে কত ভাল কাজ করছে ক্রিকেটে। এতেই বোঝা যায় খেলোয়াড়রা প্রশাসক হিসাবে কত ভাল কাজ করতে পারে। আমি তো ফুটবলে নতুন নই। জাতীয় দলের হয়ে ১৬ বছর খেলেছি। ১২ বছর অধিনায়কত্ব করেছি। তারপরে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছি। তাই আত্মবিশ্বাসী যে ভাল কাজ করতে পারব।”

এর পাশাপাশি বাইচুং আরও বলেন, ” আমি ফুটবলের পরিকাঠামো, উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে চাই। ফুটবল লিগ, তৃণমূল স্তরের উন্নয়ন করা উচিত, যাতে বাচ্চা ছেলেরাও ফুটবল খেলতে পারে। কোচেদের জন্য পরিকল্পনা করা যেতে পারে।”

আরও পড়ুন:রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট-রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...