Saturday, June 20, 2026

সব সুদে-আসলে হিসেব হবে: ফের মাত্রা ছাড়ালেন দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

প্রতিদিনই সকাল থেকে একের পর এক পর কুকথা বলে চলেছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শুক্রবার, জনসভা থেকে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে রীতিমতো হুমকি দিলেন বিজেপির সহ সভাপতি (BJP Vice President) তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য (Controversial Comments) করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগণার পৈলানে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এদিন দলের আইন আমান্য কর্মসূচিতে অংশ নিয়েই দিলীপ বলেন, পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। মার পড়লে হাসপাতালেও ভর্তি নেওয়া হবে না। সবে তো শুরু হয়েছে। সব সুদে আসলে হিসেব হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের কথায়, বদলায় বিশ্বাসী নয় তারা। কিন্তু যদি তারা হিসেব নিতে নামে, তাহলে বিজেপি দলটাকেই আর খুঁজে পাওয়া যাবে না।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা (TMC Leaders) গাছ লাগিয়ে টাকার কুমীর হয়ে গিয়েছেন। টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনতে হচ্ছে। এদিন দিলীপের অভিযোগ, “কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। কেউ বলছেন বদলা নেব। এসবের হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরাই চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না।“

পাশাপাশি, এদিন বিজেপির সহ-সভাপতি হুমকির সুরে বলেন, সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হবে। কুকথার সব মাত্রা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই (CBI) ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটগুলোকে তুলতে শুরু করেন।“

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের কথায়, সকাল থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে একের পরে কুকথা বলছেন গেরুয়া নেতারা। তাঁরা রোজ শালীনতার সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল যদি হিসেবে নিতে নামে তাহলে বিজেপি-কে আর খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন- লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...