Monday, June 8, 2026

লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

Date:

Share post:

রাজ্যের সমস্তস্তরের শিক্ষক নিয়োগে একের পর এক “দুর্নীতি” প্রকাশ্যে আসছে। শিক্ষক দুর্নীতি নিয়োগ নিয়ে তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। ইডি তাঁকে গ্রেফতার করেছে। মুখ পুড়েছে সরকারের। ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে শাসক দল তৃণমূলের। তাই শিক্ষা ও শিক্ষক সংক্রান্ত সমস্ত বিষয়ে সতর্ক রাজ্য সরকার। সতর্ক শিক্ষা দফতর। কোনও ক্ষেত্রেই যাতে নতুন করে আর দুর্নীতির বা স্বজনপোষণের অভিযোগ না ওঠে সেদিক সতর্ক দৃষ্টি রাজ্যের। নিয়োগ ও বদলি, সবক্ষেত্রেই এবার একশো শতাংশ স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যেতে চাইছে সরকার।

তারই অঙ্গ হিসেবে এবার কলেজের অধ্যাপকদের বদলিও অনলাইন পোর্টালে চালু করতে চাইছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন নীতি। আজ, শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,”স্বচ্ছতার স্বার্থে অনলাইনে বদলির ব্যবস্থা। খুব শীঘ্রই চালু হবে নতুন বদলি বিধি।” বিস্তারিত বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, “রিয়েল টাইমে অধ্যাপক-অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন, গোটা রাজ্যে কোন কলেজে বিষয়ের ভিত্তিতে কোথায় কত পোস্ট ফাঁকা আছে। যোগ্যতামান অনুযায়ী ঘরে বসেই আবেদন করা যাবে। অনলাইন পোর্টালে স্বচ্ছতার সঙ্গে বদলির আবেদন করতে পারবেন। দ্রুত এই নিয়ম চালু হবে।”

জানা গিয়েছে, রাজ্যের চারশো কলেজের প্রায় ১৩ হাজার অধ্যাপক-অধ্যাপিকা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এখন সরকারের কাছে আবেদন করে বদলির নিয়ম চালু আছে। কিন্তু দ্রুত তা অনলাইনের মাধ্যমে হবে। বদলি নিয়ে নতুন পোর্টাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে মুখ্যমন্ত্রীকে তা দেখিয়ে নেওয়া হবে বলেও জানান ব্রাত্য বসু।

উল্লেখ্য, স্কুল শিক্ষকদের বদলির জন্য আগেই “উৎসশ্রী” পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। যেখানে খুব স্বচ্ছতার সঙ্গে বদলি নীতি চালু হয়েছে। কোনও অভিযোগ নেই বললেই চলে।

আরও পড়ুন- Hooghly: তৃণমূল নেতা খু*নের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...