Wednesday, April 1, 2026

শিলিগুড়িতে বামেদের মিছিলে অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি

Date:

Share post:

বামেদের পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে। ব্যারিকেড ঠেলে ফেলে পুরসভা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এরপরই পুলিশের  সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা।

আরও পড়ুন:তৃণমূলে অসাধু আর বিজেপিতে সাধু! কোন মামলায় ফাঁসাবেন? সুকান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তোপ ফিরহাদের

এদিন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভা অভিযান কর্মসূচি পালন করে বামেরা। অভিযান চালানোর কর্মসূচি ঘিরে আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু বিক্ষোভের শুরুতেই ব্যারিকেড ভেঙে পুরসভা চত্বরে ঢুকে পড়ে বিক্ষভকারীরা। পুলিশ সতর্ক করা সত্ত্বেও কোনও নিষেধ না মেনে এগিয়ে যেতে থাকে তারা। তারপরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয়।

মূলত ২০১২ সালের একটি মামলার ইস্যুতে দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ অভিযান করে বামেরা। পাশিপাশি শিলিগুড়ির মোড়ে পার্কিং ইস্যু-সহ একাধিক অভিযোগ তুলে মিছিলে সামিল হয় বিক্ষোভকারীরা। তারপরই মিছিলে বেনিয়মের অভিযোগ ওঠে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...