Wednesday, April 1, 2026

রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট-রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

রবিবার এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (India-Pakistan) মহারণ। এই ম‍্যাচকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। মাঠে ভিতরে যতই লড়াই থাকুক না কেন মাঠের বাইরে দেখা গেল অন‍্য ছবি। হাসি-মজায় মাতলেন পাকিস্তানের শাহিন আফ্রিদির সঙ্গে যুজবেন্দ্র চ‍্যাহাল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুলরা। সেই ভিডিও আবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

২৮ তারিখের মহারণের জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দেশ। বুধবার, টিম ইন্ডিয়া যখন প্রথম অনুশীলন সেশনে আইসিসি অ্যাকাডেমীতে পৌঁছেছিল, তখন পাকিস্তান দল অনুশীলন শেষ করে ফিরছিল। তখনই দেখা হয়ে যায় দুই দলের ক্রিকেটারদের। চোটের কারণে শাহিন আফ্রিদি এশিয়া কাপে না থাকলেও, দলের সঙ্গে আছেন তিনি। আর সেই কারণেই শাহিনের সঙ্গে দেখা হয় বিরাট-চ‍্যাহালদের।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, শাহিন মাঠের সাইডে বসে ছিলেন। পায়ে সাপোর্ট লাগানো ছিল আফ্রিদির। সেই সময়ে যুজবেন্দ্র চ‍্যাহাল প্রথমে এসে তাঁর সঙ্গে দেখা করেন। এরপর শাহিন আফ্রিদির সঙ্গে দেখা করেন বিরাট কোহলি, ঋষভ পন্ত এবং কেএল রাহুলও। তাঁর চোট সম্পর্কে জানতে চান। উদ্বেগও প্রকাশ করেন কোহলি-রাহুলরা। আফ্রিদিকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে পন্ত এবং চ‍্যাহালকে।

 

View this post on Instagram

 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

এশিয়া কাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেও, শাহিন পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। সেইজন্য বিরাটের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল। এর আগে অবশ্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গেও বিরাটের দেখা হওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ডান হাঁটুর লিগামেন্টে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন।

 

View this post on Instagram

 

A post shared by Pakistan Cricket (@therealpcb)


আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির দামামা, দুই প্রধানে তুঙ্গে টিকিটের চাহিদা

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...