Wednesday, June 24, 2026

বেজে গিয়েছে ডার্বির দামামা, দুই প্রধানে তুঙ্গে টিকিটের চাহিদা

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির দামামা। আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দীর্ঘ আড়াই বছর মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBenagl) বনাম এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) । মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের এই ম‍্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে বাংলার ফুটবলপ্রেমীদের। আজ থেকেই অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে বাংলার দুই প্রধানে। দুপুর ১২ টা থেকে মোহনবাগান ক্লাব থেকে পাওয়া যাচ্ছে টিকিট। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাব থেকে দুপুর ২টো থেকে পাওয়া যাচ্ছে ডার্বির টিকিট। টিকিটের দাম রাখা হয়েছে ৫০ ও ১০০ টাকা। আগে এলে আগে টিকিট পাওয়া যাবে। লাল-হলুদের তরফ থেকে জানান হয়েছে সবাই একটি করে টিকিট কিনতে পারবেন। তার বেশি টিকিট কাউকে দেওয়া হবে না। অপরদিকে মোহনবাগানের তরফ থেকে এক একজন দুটির বেশি টিকিট পাবেন না। ডার্বির টিকিট নিতে দুই প্রধানে লম্বা লাইন।

ডার্বির টিকিট গত ১১ আগস্ট প্রথমে অনলাইনে ছাড়া হয়েছিল। মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে যায় সব টিকিট। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। এরপরে ১৫ আগস্ট ডুরান্ড কাপের আয়োজকেরা জানিয়েছিল, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট। জানানো হয়েছিল, একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে।

আরও পড়ুন:প্রকাশিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি, একই গ্রুপে বার্সা-বায়ার্ন-ইন্টার মিলান

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...