Friday, June 26, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার আরও এক মিডলম্যান

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একজন ‘মিডলম্যান’কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)।ধৃতের নাম প্রসন্নকুমার রায় (Prasannakumar Roy)। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ আত্মীয় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োগ দুর্নীতি মামলায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আপাতত রয়েছেন জেল হেফাজতে। অন্যদিকে সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন মিডলম্যানকে গ্রেফতার করেছে। এর আগে ধৃত প্রদীপ সিং-কে (Pradip Singh) জেরা করেই খোঁজ মেলে প্রসন্নর, বলে জানা যাচ্ছে। প্রদীপ সিং এর বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরেই বেরিয়ে এল নতুন আরেক নাম। অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে নিউ টাউন থেকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর দিঘা, সুন্দরবন, দার্জিলিং, পুরীর পাশাপাশি মুম্বাইতেও তাঁর একাধিক হোটেলের খোঁজ পাওয়া গেছে। নিউ টাউনে তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, রয়েছে একাধিক জমি বাড়ি। তাঁর আন্তর্জাতিক যোগও খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা বলে দাবি করা হচ্ছে। আজ শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে প্রসন্নকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...