Wednesday, June 24, 2026

ওয়ার্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই: রাহুল ঘনিষ্টদের কটাক্ষ কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির

Date:

Share post:

গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad) কংগ্রেস(Congress) ছাড়ার পর, দলের ভিতরে থাকা বিক্ষুদ্ধদের ‘জি ২৩’ গোষ্ঠীর নেতারা আবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছেন। আজাদ দল ছাড়ার পর একই শিবিরের মণীশ তিওয়ারি (Manish Tiwari) এবার গান্ধী পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করলেন। রাহুল গান্ধীর ঘনিষ্টদের কটাক্ষ করে তিনি বলেন, “তাদের ওয়ার্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই, অথচ এই লোকেরা এমন জ্ঞান দেয় যেন পুরো দল তাদের কাঁধে ভর করে থাকে।”

আজাদের পদত্যাগের বিষয়ে কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি বলেন, “উত্তর ভারতের লোকেরা, যারা হিমালয়ের শীর্ষে বাস করে, তারা উৎসাহী , আত্মবিশ্বাসী মানুষ। গত ১০০০ বছর ধরে, তাঁরা হানাদারদের বিরুদ্ধে লড়াই করে গেছে। এসব লোকের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়।” তিনি বলেছেন যে দুই বছর আগে আমাদের মধ্যে ২৩ জন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে জানিয়েছিল যে কংগ্রেসের অবস্থা উদ্বেগজনক যা বিবেচনা করা দরকার। বহু মানুষ ও পরিবার তাদের রক্ত ​​দিয়ে লালন করেছে কংগ্রেসের বাগান। কেউ কিছু পেয়ে থাকলে তা দান হিসেবে নয়, তা ঘাম রক্তের বিনিময়ে অর্জিত। তিনি বলেন, “আজকে দলে যা দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে এই সেই দল যে দেশকে স্বাধীনতা দিয়েছিল।”

উল্লেখ্য, আজাদের পদত্যাগের স্ক্রিপ্ট অনেক আগে তৈরি করা হয়েছিল যখন অসন্তুষ্ট নেতাদের ‘জি ২৩’ শিবির প্রকাশ্যে আসে। এই নেতারা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই নেতারা রাহুল গান্ধীর কাজের ধরন পছন্দ করে না বলেই তারা বিদ্রোহ করে। যদিও এর পরে সোনিয়া গান্ধী ড্যামেজ কন্ট্রোলের জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিছু নেতা ‘জি ২৩’ শিবির থেকে নিজেদের সরিয়েও নেন । কিন্তু গুলাম নবি, মনীশ তেওয়ারি, কপিল সিবাল এবং আনন্দ শর্মার মতো নেতাদের কণ্ঠ আগের মতোই রয়ে গেছে। আনন্দ শর্মা হিমাচলের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন, আজাদ ও সিবাল কংগ্রেস ছেড়ে দিয়েছেন। এরই মাঝে এবার রাহুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরাসরি তোপ ডাকলেন মণীশ।

আরও পড়ুন:Noida: নয় সেকেন্ডেই গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...