Friday, June 26, 2026

Weather Update: দিনভর জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তার আগেই এই উইকেন্ডে পুজোর জমজমাটি বাজার (Puja Shopping) করার কথা যারা ভাবছেন তাদের জন্য খারাপ খবর শোনালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা (Rain Alert)। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের ভ্রুকুটি এড়িয়ে ক্রমাগত স্বাভাবিক হচ্ছিল আবহাওয়া। তার মাঝেই ফের বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। যদিও অতিভারী বৃষ্টি আপাতত নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ থেকে বাংলার বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার পর্যন্ত।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...