Entertainment: কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে বয়কটের দাবি নিয়ে প্রেক্ষাগৃহে ‘লক্ষ্মী ছেলে’

Date:

Share post:

হ্যাশট্যাগ বয়কটের ট্রেন্ডকে পেছনে ফেলে রাজ্যে জুড়ে মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) নতুন বাংলা ছবি ‘লক্ষ্মী ছেলে’ (Lokkhi Chele)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Sibaprashad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)।

২৬ শে আগস্ট দক্ষিণ কলকাতার একটি নামি সিনেমা হলে অনুষ্ঠিত হল ‘লক্ষ্মী ছেলে’র প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে বিনোদন জগতের বিভিন্ন নক্ষত্ররা। ধর্মের সঙ্গে বিজ্ঞানের সঠিক ব্যবহারকে এই ছবির মূল উপজীব্য করা হয়েছে। বিশ্বাস এক জিনিস আর অন্ধ বিশ্বাস কখনোই সমর্থনযোগ্য নয়, যেন এই বার্তাই দিতে চেয়েছেন পরিচালক। এক শিশুকন্যার চারটি হাত। এও কি সম্ভব? বিজ্ঞানের ব্যাখ্যায় এর যুক্তি মিললেও অন্ধবিশ্বাসে এর যুক্তি আলাদা, অবান্তর। কুসংস্কার বনাম বিজ্ঞানের এমনই এক দ্বন্দ্ব ফুটে উঠবে নতুন ছবি ‘লক্ষ্মী ছেলে’-তে। বলিউডের লাল সি চড্ডা (Laal Singh Chaddha) থেকে শুরু করে বাংলার ধর্মযুদ্ধ (Dharma Juddha), বিসমিল্লা (Bishmillah), সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ছবিগুলি ঘিরে বয়কট বিতর্ক উঠেছে। ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট। এইসবের মাঝে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবে ‘লক্ষী ছেলে’? পরিচালক বলছেন চিত্রনাট্যের উপর নির্ভর করে তৈরি এই ছবি। যেখানে বয়কট করা হয়েছে কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে। এখন দর্শককে কতটা হলমুখী করতে পারে এই ছবি সেটাই দেখার।

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...