Wednesday, June 24, 2026

ঝাড়খণ্ড বিধায়কের থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডির

Date:

Share post:

ঝাড়খণ্ডের(Jharkhand) বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এবার অসমের(Assam) ব্যবসায়ীকে তলক করল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি(CID)। শনিবার বিকেল ৪ টেয় ভবানী ভবনে তলব করা হয়েছে অশোক ধনুকা(Ashok Dhanuka) নামের ওই ব্যবসায়ীকে। তদন্তকারীদের অনুমান গোটা ঘটনায় সরাসরি যগ রয়েছে ওই ব্যবসায়ীর।

জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী অশোক। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর গুয়াহাটির বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল সিআইডি। যদিও অসম পুলিশের তরফে সে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবং নোটিশ পাঠালেও হাজিরা দেননি ওই ব্যবসায়ী। পরে দ্বিতীয় দফায় ফের নোটিশ দেওয়া হয় তাঁকে এবং শনিবার বিকেল ৪ টেয় হাজিরার জন্য বলা হয়। যদিও ভবানী ভবনে ওই ব্যবসায়ী আজ হাজিরা দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে সরাসরি যোগসাজশ রয়েছে অশোক ধানুকার। বিধায়কদের থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা ওই ব্যবসায়ীর থেকেই কোনও ভাবে তাঁদের কাছে পৌঁছেছিল কিনা এবং গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে, সে সবই জানতে চায় সিআইডি। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক ও পরে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ৩ বিধায়ক ছিলেন, রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উৎস জানতে তদন্তে নামে রাজ্যের গোয়েন্দারা। তাঁদের দাবি, নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তদন্তে এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...