Wednesday, June 24, 2026

ভোট বড় বালাই! কলেজ ছাত্রীদের পা ধরে কাকুতি-মিনতি প্রার্থীর

Date:

Share post:

ভোট (Election) পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। আর ভোট উৎসবকে ঘিরেই উত্তেজনার পারদ সবসময় তুঙ্গে থাকে। ভোটের ময়দানে সাধারণ মানুষকে দলের প্রতি আকৃষ্ট করতে নেতা-নেত্রীদের প্রচেষ্টার কোনও খামতি থাকে না। যেমন করেই হোক ভোটে জিতে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা নিয়ে কথা। আর তার জন্য যেকোনো কাজ করতে পিছপা হন না কোনও নেতা-নেত্রীই। ভোট যে বড় বালাই। সম্প্রতি এমনই এক ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, রাজস্থানে কলেজ ছাত্রীদের পা ধরে ভোট ভিক্ষা করছেন প্রার্থী। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি।

তবে ভোটে জেতা অত সহজ কাজ নয়। লোকসভা, বিধানসভাই হোক বা ছাত্র ইউনিয়নের নির্বাচন (Student Union Election), ভোটের আগে রাজনীতিবিদরা সবকিছু ভুলে সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে ভোট ভিক্ষায় ব্যস্ত থাকেন। কিন্তু রাজস্থানের (Rajasthan) বারানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছাত্র ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে কলেজের মেয়েদের পায়ে মাথা ঠুকে ভোটভিক্ষা চাইছেন প্রার্থীরা। আর ভিডিও ভাইরাল হতেই এমন অভিনব ঘটনা দেখে তাজ্জব নেটাগরিকরা। ভোটে জিতে যেমন করেই হোক ক্ষমতায় আসতে হবে। আর সেই কারণেই ভোটারদের সামনে হাত জোড় করার পাশাপাশি পা ধরতেও বাদ রাখছেন না প্রার্থীরা।

শুক্রবার রাজস্থানের একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র ইউনিয়ন নির্বাচন ছিল। করোনা মহামারির (Corona Pandemic) কারণে দু’বছর পর আবারও রাজ্যে ছাত্র ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মাঝেই মহিলাদের পা ছুঁয়ে ভোটভিক্ষার ভিডিও এক আলাদা উন্মাদনা তৈরি করেছে সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন:ঝাড়খণ্ড বিধায়কের থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডির

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...