Thursday, June 4, 2026

এবার নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিরাট, জানালেন মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি

Date:

Share post:

আগামীকাল এশিয়া কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan) মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে এশিয়া কাপের (Asia Cup) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন ধরে নিজের পুরোনো ফর্মে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। একাধিকবার সমলোচনার ঝড় উঠেছে তাঁকে নিয়ে। সেসময় চুপ থেকেছেন কোহলি। তবে এবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সব নিয়ে মুখ খুললেন কোহলি। বিসিসিআই(BCCI) টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানান, একমাস ব্যাট ছুঁয়েই দেখেননি তিনি।

এদিন বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন,” ১০ বছরে এই প্রথম বার আমি একমাস ব্যাট ছুঁইনি। শরীর বলছিল থামতে। একটু পিছিয়ে যেতে। কিচ্ছু ভাল লাগত না। আমি এমনিতে মানসিক ভাবে খুব শক্ত। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সেটা ছাড়িয়ে গেলে তার ফল খুব খারাপ হয়। তাই কখনও একটু থেমে যেতে হয়। আমি সব সময় খেলার মধ্যে থাকতে চাই। প্রতি ম্যাচে নিজের সেরাটা দিতে চাই। সে ভাবেই অনুশীলন করি। কারণ, খেলাটা আমি ভালবাসি। আমি আমার খেলার ১০০ শতাংশ দিতে চাই। যাতে আমার মনে হয়, নিজের সবটা মাঠেই দিয়ে এসেছি। এটা ভিতর থেকে আসে। কিন্তু সেটা হচ্ছিল না। নিজেকে ঠেলতে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে।”

দীর্ঘ ব‍্যর্থতায় মানসিকভাবেও ভেঙে পড়ে ছিলেন বলে জানান বিরাট। এই নিয়ে বিরাট বলেন,” এই খারাপ সময় আমাকে অনেক শিক্ষা দিয়েছে। স্বীকার করতে কোনও লজ্জা নেই যে আমি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু অনেকেই তা বলতে লজ্জা পায়। কারণ, আমরা চাই না কেউ আমাদের দেখে দুর্বল বলুক। কিন্তু বিশ্বাস করুন, আত্মবিশ্বাসী থাকার মিথ্যা অভিনয় করার থেকে দুর্বল হিসাবে নিজেকে স্বীকার করে নেওয়া অনেক ভাল।”

আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এই ম‍্যাচ থেকেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চান বিরাট। খরা কাটাতে চান শতরানের।

আরও পড়ুন:মরশুমের প্রথম ডার্বি, লাল-হলুদকে সমীহ বাগান কোচের

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...