Sunday, April 5, 2026

IND vs PAK, Asia Cup: প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অল আউট পাকিস্তান, ভারতের টার্গেট ১৪৮

Date:

Share post:

দুবাইয়ে ভারতীয় পেসারদের দাপট। ভুবি হার্দিকদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলল পাকিস্তান। ৪টি উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ৩ টি উইকেট হার্দিকের।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল পাকিস্তান। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে সেইসব না ভেবে ম্যাচে জিততে চাইছেন মেন ইন ব্লু-র অধিনায়ক রোহিত শর্মা। এদিনেই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় রোহিত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে বেশ চাপে পড়ে যায় টিম পাকিস্তান। সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক রিজওয়ান। ২৮ রান করেন ইফতিকার আহমদ। ইনিংসের শেষদিকে ৬ বলে ১৬ রান করে স্কোরবোর্ডে রান তোলেন দাহানি। ভারতের হয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান ভুবনেশ্বর কুমার। একাই নেন ৪ উইকেট। অন্যদিকে ৩ টি উইকেট নেন হার্দিক। ২ টি উইকেট নেন অর্শদ্বীপ। ভারতের পেসারদের দাপটে ১৯.৫ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১৪৭ রানে ১০ উইকেট হারিয়ে ভারতকে ১৪৮ রানের টার্গেট দিল পাকিস্তান।

আরও পড়ুন- ডার্বির রং সবুজ মেরুন, মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...