Thursday, April 2, 2026

আজ থেকে শুরু বিজেপির প্রশিক্ষণ শিবির, খরচ ২ কোটি টাকা

Date:

Share post:

২১এর বিধানসভা নির্বাচনে তো বটেই,এমনকী পুরসভার ভোট ও উপনির্বাচনেও বারবার বাংলার মানুষের কাছে প্রত্যাখিত হয়েছে বিজেপি।  নব্য-আদি বিজেপির মধ্যে দ্বন্দ্বও কাটছে না। এই অবস্থায় দলকে নতুন করে অক্সিজেন দিতে বাংলার গেরুয়া শিবির টানা ৩ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ফেলেছে। আজ থেকে শুরু হল এই প্রশিক্ষণ শিবির। যা চলবে ২৯-৩১ অগাস্ট পর্যন্ত। এলাহি আয়োজন রয়েছে এই শিবিরে। মনে হবে যেন কোনও শিল্পপতির মেয়ের বিয়ে। যা নিয়ে সরব বিরোধীরা।

আরও পড়ুন:কলকাতার বিলাসবহুল রিসর্টে চলতি মাসেই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, আসছে কেন্দ্রীয় নেতৃত্ব

আজ, সোমবার থেকে টানা তিন দিন  বৈদিক ভিলেজে হবে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। এই শিবিরে  রাজনীতি সহ নানান বিষয়ে পাঠ দেবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব । এ রাজ্যের সদ্য নিযুক্ত  বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্ড, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, অমিত মালব্য -সহ অন্যান্য নেতৃত্বও  হাজির থাকবেন। বঙ্গ বিজেপির নেতাদের মোদি সরকারের প্রকল্পের প্রচার কীভাবে করতে হবে, বুথস্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় কীভাবে বাড়াতে হবে, জনসংযোগে জোর দেওয়ারও পাঠ দেওয়া হবে প্রশিক্ষণ শিবিরে। বুথস্তরে কীভাবে সংগঠন বাড়ানো যায় তার দাওয়াইও দেওয়া হবে। শিবিরে উপস্থিত রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতাদেরই দলের ইতিহাস ও আদর্শের পাঠও দেওয়া হবে এই শিবিরে।

তবে, যতদিন শিবির চলবে ততদিন কঠোর নিয়মশৃংখলা মানতে হবে নেতাদের । প্রশিক্ষণ শিবিরে মোবাইল ব্যবহার করা যাবে না। বিজেপি নেতা-নেত্রীদের সুরক্ষায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের শিবিরের ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। শিবির শেষ না হওয়া পর্যন্ত শিবিরে অংশগ্রহণকারীদের বাড়ি যাওয়া যাবে না।যাঁরাই শিবিরে অংশ নেবেন তাঁদের প্রত্যেককেই সকালে উঠেই যোগাভ্যাস করতে হবে। সবাইকে একসঙ্গে গাইতে হবে দেশাত্মবোধক গান। এমনকী ভোজনমন্ত্রও উচ্চারণ করতে হবে।

প্রসঙ্গত, এ রাজ্যে রিসর্ট রাজনীতির আমদানি গেরুয়া শিবিরের হাত ধরেই। মহারাষ্ট্র মডেলের অনুকরণে সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে কলকাতায় দলীয় বিধায়কদের হোটেলে কার্যত ‘বন্দি’ করে রাখাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবিরের আয়োজন বৈদিক ভিলেজে।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...