Friday, June 26, 2026

বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত ‘জন-অরণ্য’ ছবির অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮টা ১৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তাঁর প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল’।

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, শোকের ছায়া টলিপাড়ায়

এদিন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, ‘বিশিষ্ট অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের  প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’,  ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘দূরত্ব ‘ প্রভৃতি চলচ্চিত্র  ছাড়াও বহু নাটকে তিনি অভিনয় করেছেন। তাঁর প্রয়াণে অভিনয়  জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি প্রদীপ মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতে প্রদীপ মুখোপাধ্যায়ের আজও গেঁথে আছে দর্শক মনে। সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি।এছাড়াও ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...