Tuesday, June 23, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, শোকের ছায়া টলিপাড়ায়

Date:

Share post:

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেপ্টিইমিয়ার সমস্যা ছিল তাঁর। গত কয়েকদিন ধরেই দমদম  ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি ছিলেন তিনি।আজই তাঁর শেষকৃত্য হবে বলে জানিয়েছেন অভিনেতার কন্যা।

আরও পড়ুন:একপলকেই ধূলোয় মিশল গগনচুম্বী অট্টালিকা

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণ তো ছিলই, সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছিল। এছাড়াও রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল তাঁর। গত ২২ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।তারপরই আজ সকালে তাঁর মৃত্যু হয়।

শেষ প্রদীপবাবুকে দেখা গিয়েছিল ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতে প্রদীপ মুখোপাধ্যায়ের আজও গেঁথে আছে দর্শক মনে। সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি।এছাড়াও ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...