Tuesday, June 23, 2026

জেলে বসেই ভুরিভোজ ! খাসির মাংস দিয়ে জমিয়ে খেলেন অনুব্রত

Date:

Share post:

নিন্দুকেরা বলেন, সে রামও নেই সেই রামরাজত্বও নেই।কিন্তু ভাগ্যে থাকলে যে অনেক কিছুই হয়।একসময় বীরভূমের বেতাজ বাদশা ছিলেন অনুব্রত মন্ডল। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ঘটা করে পুজো দিতেন। গোটা এলাকা হোর্ডিং পোস্টারে পোস্টারে ছয়লাপ থাকত।কিন্তু এবারে সেদৃশ্য চোখে পড়ে নি। গত দশ বছরের ছবি রাতারাতি উধাও।অথচ অভ্যাস বদলানো অত সহজ নয়। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় খাসির মাংস খাওয়া যে কেষ্টর অভ্যাস ! তাই জেলে বসেও ওইদিন তিনি খাসির মাংস খাওয়ার আবদার করেন। কিন্তু জেল তো! ইচ্ছেমতো আবদার অনুযায়ী খাবার পাওয়া সম্ভব নয়।

যদিও পরের দিন ছিল রবিবার। জেলের নিয়ম অনুযায়ী সেদিন দেওয়া হয়েছিল খাসির মাংস।  ঘুরপথে হলেও শেষমেশ ইচ্ছাপূরণ হয় অনুব্রতর। তিনি খাসির মাংস দিয়ে পেটভরে খেয়েছেন। আসানসোল সংশোধনাগারে দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের আবদার না মানা হলেও শেষপর্যন্ত মনের ইচ্ছাপূরণ হয়। আসলে প্রত্যেক রবিবার আসানসোল জেলের সব বন্দিদেরই খাসির মাংস দেওয়া হয়।ওইদিনও নিয়মের কোনও ব্যতিক্রম হয়নি।মোট ৫২৪ জন জেলবন্দির জন্য আনা হয়েছিল প্রায় ৪৪ কেজি মাংস। তিনি নাকি এদিন ভালোই খেয়েছেন।একেবারে কব্জি ডুবিয়ে সেই মাংসের ঝোল এবং ভাতই খেয়েছেন অনুব্রত, সঙ্গে ছিল তরকারিও।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়কে আজ ফের আদালতে পেশ

কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabashya) উপলক্ষে আসানসোল সংশোধনাগারে কালীপুজো দেন বীরভূমের তৃণমূল (TMC)সভাপতি। সকালে স্নানের পর তিনি পোশাক বদল করেন। এরপর সংশোধনাগারের মন্দিরে কালীপুজো দিতে চান বলে জানান অনুব্রত। সংশোধনাগার চত্বরেই হনুমান মন্দিরের পাশে রয়েছে মা কালীর ছবি। ওইদিন সেখানে গিয়েই লাল জবার মালা, নকুলদানা, ধূপ দিয়ে পুজো দেন।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...