Sunday, April 5, 2026

পাকিস্তানকে হারিয়ে হার্দিকের প্রশংসায় মাতলেন রোহিত

Date:

Share post:

রবিবার রাতে দুবাইতে গত টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) বদলা নিয়েছে ভারতীয় দল (India Team)। রবিবার এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। আর জয়ের আসল কারিগর হলেন হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব‍্যাট হাতে ৩৩ রানের দুরন্ত ইনিংসে অপরাজিত তিনি। তাই তো ম‍্যাচ শেষে হার্দিকের প্রশংসায় মাতলেন অধিনায়ক রোহিত শর্মা। বললেন, রান তাড়া করতে নেমে হার্দিক এখন আর ভয় পান না।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন,” প্রত্যাবর্তনের পর থেকে হার্দিককে আর চেনা যাচ্ছে না। অসাধারণ খেলছে ও। দলে না থাকার সময়েও ওকে কী করতে হবে এবং কীভাবে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা সঠিক ভাবে পরিকল্পনা করেছে। নিজের ফিটনেসকেও সেই উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমির বেশি জোরে বোলিং করছে। ব্যাটিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। ও কেমন ব্যাট করে সেটা সবাই জানি। এক কথায় অসাধারন।”

এর পাশাপাশি রোহিত আরও বলেন,” ফিরে আসার পর থেকে ওকে অনেক শান্ত মনে হচ্ছে। ব্যাট হোক বা বল, দুটো বিভাগেই ভাল খেলছে ও। আগের থেকেও জোরে বল করতে পারে। এখন বাউন্স দিতেও শিখে গিয়েছে হার্দিক। নিজে কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে পারে সেটা ওর পক্ষে আগে বোঝা দরকার ছিল। এখন সেটা নিয়ে কোনও সমস্যা নেই। প্রতি ওভারে ১০ রান দরকার হলে আমরা হয়তো ভয় পেতে পারি। কিন্তু হার্দিক পাবে না।”

রবিবার টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। আর পাক ব্রিগেডের সব উইকেটই নেন জোরে বোলাররা। ম্যাচের পর রোহিত সেই নিয়ে বলেন, “গত ১২ মাসে ফাস্ট বোলাররা খুব ভালো খেলছে। প্রত্যেকেই বিভিন্ন পরিস্থিতিতে, চাপের মুখে ভালো খেলেছে। সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...