Thursday, June 25, 2026

অনন্য নজির গড়লেন রাসেল, হাঁকালে ছয় বলে ছ’টি ছয়

Date:

Share post:

আবারও ছয় ছক্কা। তবে এবার ভারতীয় দলের কোন ক্রিকেটার নয়, এবার ছয় ছক্কা হাকালেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান অলরাউন্ডার এই কীর্তি গড়লেন দ্য সিক্সটির প্রতিযোগিতায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এই ইনিংস খেললেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে দ্য সিক্সটির প্রতিযোগিতায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে পর পর ছয় বলে ছয় মারেন রাসেল। ২৪ বলে ৭২ রানের আগ্রাসী ইনিংস খেললেন তিনি। তবে রাসেলের ছ’টি ছক্কা একই ওভারে আসেনি। তাই পরপর ছয় বলে ছ’টা ছক্কা হাঁকিয়েও গ্যারফিল্ড সোবার্স, যুবরাজ সিংদের নজির ছুঁতে পারলেন না রাসেল। ১০ ওভারের ম্যাচে সপ্তম ওভারে বল করতে আসেন ডমিনিক ডার্কেস। সেই ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে ছয় মারেন রাসেল। পরের ওভারে বোলার ছিলেন জন-রাস জাগেসার। তাঁর প্রথম দু’বলেই ছক্কা হাঁকান রাসেল। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের ‘সিক্সটি’ প্রতিযোগিতায় খেলা হয় ১০ ওভারের।

এই প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের কথা জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। তাই এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ক‍্যারিবিয়ানরা।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ-সচিন

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...