Thursday, June 25, 2026

খাঁটি জিনিস ক্রেতাদের পৌঁছে দিয়ে ‘নেশন প্রাইড অ্যাওয়ার্ড’ পেল ‘ফার্ম টু হোম শপ’

Date:

Share post:

খাঁটি জিনিস ক্রেতাদের দরজায় পৌঁছে দেওয়ার মর্যাদা পেল ফার্ম টু হোম শপ (Farm To Home Shop)। ‘দ্য বেস্ট কোম্পানি ইন ফ্রেশ পিওর ন্যাচারাল গ্রোসারিজ’ হিসেবে ‘নেশন প্রাইড অ্যাওয়ার্ড’ পেল সংস্থা। ২৮ অগাস্ট কলকাতার হলিডে ইন (Holiday Inn)-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংস্থার কর্ণধারে হাতে এই পুরস্কার তুলে দেন বিখ্যাত বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অভিনেতা অশমিত প্যাটেল। অনুষ্ঠানের ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সংস্থা। একই সঙ্গে জানিয়েছে তারা গর্বিত। এই পুরস্কার ফার্ম টু হোম শপের সব কর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সংস্থার কর্ণধার।

ভেজাল বিহীন, কৃত্রিম রঙ-গন্ধহীন গ্রামবাংলার একেবারে খাঁটি জিনিসপত্র শহরের মানুষদের রান্নাঘরে পৌঁছে দিচ্ছে ফার্ম টু হোম। গ্রামকে শহরের কাছে পৌঁছে দিয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি পার্থ মিত্র (Partha Mitra) ।

কী কী পাওয়া যায় সেখানে? সংস্থার ম্যানেজিং পার্টনার পার্থ মিত্র জানান, চাল, আটা , ডাল তেল, মশলাপাতি এসবই সরবরাহ করছেন তাঁরা। মুদিখানার যাবতীয় সামগ্রী সবই পাওয়া যাচ্ছে এখানে। আর অবশ্যই ন্যায্যমূল্যে। ফার্ম টু হোম শপ বাংলার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে বিশুদ্ধ উপাদান গুলি ন্যায্যমূল্যে সংগ্রহ করছে। তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। এই সততারই পুরস্কার পেল সংস্থা। আগামী দিনে তা এই সম্মান তাদের কাজে আরও উৎসাহ দেবে।

আরও পড়ুন- যোগী রাজ্যে মিলল না অ্যাম্বুল্যান্স, সৎমায়ের নিষ্ঠুরতার শিকার ভাইয়ের দেহ কোলে পথে কিশোর

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...