Friday, June 26, 2026

পুজো কমিটিকে অনুদানের কারণ রাজ্যকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সোমবার সেই মামলারই শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দুই জানিয়েছেন, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে।রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এই বিষয়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার।  মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।এমনও প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে রাজ্যের এতগুলি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে কী ভাবে দিচ্ছে সরকার? এর পরই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে।

আরও পড়ুন- পাখির ডানায় ভর করে জেল থেকে বেরতেন সাভারকার! বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যপুস্তকের আজব দাবি

এরই পাশাপাশি আদালত জানিয়েছে, ওই দিনই মামলাটির শুনানিও হবে।উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। তখনও পুজো কমিটিকে দেওয়া রাজ্যের অনুদান প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...