Wednesday, June 24, 2026

আসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই

Date:

Share post:

গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজতে আপাতত আসানসোল জেলে বন্দি অনুব্রত মণ্ডলের। এবার জেলে এসে অনুব্রতকে জেরা করলেন CBI-এর এক আধিকারিক।

সূত্রের খবর, CBI আধিকারিকের সামনে মুখ কুলুপ এঁটেছিলেন অনুব্রত। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা এবং ঘনিষ্ঠ পরিচিতদের নামে বিশাল সম্পত্তির
হদিস মিলেছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই আজ, মঙ্গলবার আসানসোল জেলে গিয়েছিলেন CBI আধিকারিক। কিন্তু কোনও উত্তর মেলেনি অনুব্রতর কাছ থেকে।

যে জমি, রাইস মিল, ফ্ল্যাট, রিসর্টের হদিস পাওয়া য়াচ্ছে ব্যাঙ্কে যে টাকা রয়েছে তার সূত্র কী, এনিয়ে প্রশ্ন করা হয় অনুব্রতকে। তাঁর আইনজীবীর দাবি, ব্যাঙ্ক থাকা টাকা আয়কর দফতর খতিয়ে দেখবে, এটা CBI-এর বিষয় নয়। অন্যদিকে CBI-এর বক্তব্য, ওই টাকার উৎস কী সেটাই তারা জানতে চায়।

এই জেলেই আবার রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। জানা গিয়েছে তাঁর কাছ থেকেও কোনও উত্তর এদিন পাননি CBI আধিকারিক।

এদিকে, আাগামী ১ সেপ্টেম্বর ভোট পরবর্তী অশান্তি মামলায় অনুব্রত মণ্ডলের শুনানি রয়েছে সল্টলেকে। সেদিন অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে আসা হবে। তোলা হবে বিধাননগর আদালতে।

আরও পড়ুন- Mumbai: গণেশ চতুর্থীর মাঝেই হামলার হুমকি ফোন, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...