Friday, June 26, 2026

ধৈর্য ধরুন, ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, লাল-হলুদে এসে বার্তা বাইচুংয়ের

Date:

Share post:

ডার্বি হারে হতাশার কিছু নেই, সামনে গোটা মরশুম পড়ে। আইএসএলে ইস্টবেঙ্গল এবার ভাল ফুটবল খেলবে। এভাবেই ভিপি সুহের, সেমবোই হাওকিপদের উজ্জীবিত করলেন বাইচুং ভুটিয়া। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী লড়াইয়ের ব্যস্ততার মধ্যেই মঙ্গলবার কলকাতায় এসে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বাইচুং। ব্রিটিশ কোচের প্রশিক্ষণে দীর্ঘদিন খেলেছেন। পরে নিজে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান হয়ে স্টিফেনকে দ্বিতীয়বার ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করতে উদ্যোগী হয়েছিলেন।

এদিন অনুশীলনের ফাঁকেই পুরনো ছাত্রের সঙ্গে খোশমেজাজে কথা বলতে দেখা যায় স্টিফেনকে। প্রাক্তন কোচের সঙ্গে কথা বলে মাঠের ধারে রিহ্যাবে ব্যস্ত থাকা ভিপি সুহের, অঙ্কিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সূত্রের খবর, পরে গোটা দলকেই বাকি মরশুমের জন্য উজ্জীবিত করেছেন বাইচুং। ইস্টবেঙ্গলের নতুন সংগ্রহশালাও ঘুরে দেখেন পাহাড়ি বিছে। আসিয়ান জয়ের ট্রফি, স্মারকের সামনে দাঁড়িয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন বাইচুং।

শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিক সম্মেলনে বাইচুং বলেন, ‘‘সবে মরশুম শুরু। দল প্রস্তুত হওয়ার আগেই ডার্বি খেলতে হয়েছে। এই হার মাথায় রাখা উচিত নয়। কোচ স্টিফেন, ফুটবলার, ক্লাবের পাশে দাঁড়িয়ে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কলকাতা লিগের ডার্বি এবং আইএসএলে ইস্টবেঙ্গল ভাল খেলবে।’’

আরও পড়ুন:ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে দাবি বাইচুংয়ের

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...