Friday, June 26, 2026

লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের স্বাস্থ্য সচেতনতা শিবির রীতিমতো সাড়া ফেলেছে

Date:

Share post:

লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস ধারাবাহিকভাবে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন  করে চলেছে। একথা জানালেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট চিকিৎসক অশোক রায় । তিনি বলেন, এটি এই সংস্থার এই বছরের ষষ্ঠতম হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সংস্থার প্রেসিডেন্ট আশীষ কুমার বসাকের অনুরোধে এই অনুষ্ঠানের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন  চিকিৎসক, আবার একাধারে গায়ক অশোক রায়।এদিনের শারীরিক সচেতনতা অনুষ্ঠানের বিষয় ছিল ‘ব্রেস্ট পেন  এন্ড মাস্টালজিয়া ,  ইজ ইট ওয়ার্নিং সাইন?’
চিকিৎসক আরও জানান , এই ধরনের  অনুষ্ঠানে সাধারণ মানুষের সাথে চিকিৎসকরা প্রশ্ন উত্তর পর্বে বোঝানোর চেষ্টা করেন বিষয়টি সম্পর্কে। উদ্দেশ্য একটাই , যাতে তারা প্রয়োজনে তাদের পরিবার এমনকি নিজের ক্ষেত্রেও এখান থেকে জানা ও শেখা বিষয়গুলি প্রয়োগ করতে পারেন। কোনও সমস্যা হলে চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে কী কী করনীয় সেই বিষয়গুলিও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে তারা জানতে পারেন। এই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়েই প্রতি মাসে একটি করে হেল্থ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়।গত ২৬ শে অগাস্ট এই বিষয়টি নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন চিকিৎসক সায়নদেব নায়েক এবং অশোক রায়। সংস্থার প্রেসিডেন্ট আশিস বসাকের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...