Sunday, April 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মারদের ব‍্যাটিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, কোহলি আর রোহিতের কাছে সুযোগ ছিল। ওরা রান করছিল। ওই সময় বড় শট খেলার কোনও দরকার ছিল না। ওদের শট নির্বাচনে সর্তক হওয়া উচিত।

২) রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাদের শুভেচ্ছা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। চাপের মুখে পড়ে ভারত যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে তাতে সন্তুষ্ট বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

৩) রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে চার উইকেট নিলেন ভুবনেশ্বর।

৪) এবার ভারতীয় ফুটবল সংস্থাকে জরিমানা করল এএফসি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে দর্শক ঢোকায় মোটা জরিমানা করা হয়েছে। জুনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল।

৫) পাকিস্তানের জোরে বোলারকে নিজের একটি জার্সি উপহার দিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ শেষে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন বিরাট কোহলি এবং হ্যারিস রউফ। কথাবার্তার পর পাকিস্তানের জোরে বোলারকে নিজের একটি জার্সি উপহার দেন কোহলি। তাতে সইও করে দেন তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...