Monday, March 23, 2026

বাসন্তী ও মালদহ বিস্ফোরণ মামলায় NIA তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের উপর ছাড়ল আদালত

Date:

Share post:

বাসন্তী ও মালদহ বিস্ফোরণ মামলায় এনআইএ(NIA) তদন্ত হওয়া উচিত কিনা, এই সিদ্ধান্তের ভার পুরোপুরি কেন্দ্রের উপর ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। পাশাপাশি এই বিস্ফোরণ মামলায় তদন্তের বিস্তারিত রিপোর্ট আগামী ৩ দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের(Home Ministry) কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নথি দেখেই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার(Central Govt)।

গত ২৮ মার্চ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার সর্দার পাড়ায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি বাড়ি উড়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা যায়, বোমা বাধার সময় কোনওভাবে বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটে। পাশাপাশি গত এপ্রিল মাসে মালদহের মানিকচক থানার গোপালগঞ্জ থানার ফাঁড়ির গোপালনগর এলাকায় বিস্ফোরণ ঘটে। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয় পাঁচ শিশু। গোটা ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পাশাপাশি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের হয় আদালতে।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, যে সকল থানায় এই সব মামলার তদন্ত চলছে সেখান থেকে যাবতীয় তথ্য ৩ দিনের মধ্যে সংগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠাতে হবে। এই নথি দেখে আদৌ এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

Related articles

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...