Tuesday, June 23, 2026

কলকাতায় কবে চালু হচ্ছে জিও-র 5G পরিষেবা? দিন ঘোষণা মুকেশ আম্বানির

Date:

Share post:

কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর শোনালেন রিলায়েন্স ইন্ড্রাস্টিজ লিমিটেডের (Reliance Industries Limited) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। চলতি বছরের দীপাবলির (Diwali) মধ্যেই কলকাতায় চালু হতে চলেছে জিও ফাইভ জি (5G Service) পরিষেবা। তবে শুধু কলকাতাই নয়, সিটি অফ জয়ের পাশাপাশি আগামী ২ মাসের মধ্যেই দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) ও চেন্নাইয়ের (Chennai) মতো দেশের মেট্রো শহরগুলিতে (Metro City) 5G পরিষেবার সুযোগসুবিধা পাবেন সাধারণ মানুষ। বাকি দেশের বিভিন্ন প্রান্তে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে জিও-র (Jio) 5G পরিষেবার বিভিন্ন প্ল্যান চালু হয়ে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সোমবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে দেশবাসীকে চমক দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান মুকেশ আম্বানি।

এদিনের অনুষ্ঠানে মুকেশ বলেন, বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক হবে জিও। পাশাপাশি, 5G পরিষেবা অল্প মূল্যে ও সর্বোচ্চ মানের হবে। জিওর এই উন্নত পরিষেবা দেশের প্রতিটি জায়গা, জনগণ ও সবকিছুকে একত্রিত করবে। মুকেশ আরও বলেন, আমরা ভারতের অর্থনীতিকে (Indian Economy) চিন (China) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (United Kingdom) থেকেও দ্রুত ডেটা-চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের সভাতেই আম্বানি বলেছেন, দেশে 5G পরিষেবা শুরু করতে ২ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে জিও। পাশাপাশি ১১ বিলিয়ন ডলারের এয়ারওয়েভসও (Airwaves) কিনেছে জিও। তবে শুধু 5G পরিষেবাই নয়, একাধারে মেটাভার্সের (Metaverse) অভিজ্ঞতাও গ্রাহকের হাতের মুঠোয় এনে দেবে সংস্থা। এই প্রকল্পে ২ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...