Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যেতে বলেছেন: পরোক্ষ নালিশের পরদিনই দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছেন। মঙ্গলবার এই দাবি করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ করেন আইনজীবীদের একাংশ। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই বিষয়ে নালিশ করেন। এই বিষয় নিয়ে এদিন, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কয়েকজন আইনজীবী আমার বিরুদ্ধে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক! চিঠিতে লেখা হয়েছে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখল না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’’

তবে, আইনজীবীরা তাঁকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন বলে দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বলেন, ‘‘নব মহাকরণ হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা হয়েছিল। আমি গিয়ে আমি নমস্কার করে বলি, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনিও পাল্টা নমস্কার করেন। উনি জানান, আপনার নাম শুনেছি। আপনি অনেক কাজ করছেন। আপনি আপনার কাজ চালিয়ে যান।’’

এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়, “আড়াই বছরে অনেক রায় দিয়েছি, দেড় বছর কোর্ট বন্ধ ছিল। অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে, খোঁজ নিন”। তাঁর দাবি, তিনি দুর্নীতির অভিযোগ পেলে সেটা বন্ধ করার চেষ্টা করেন।

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...