Tuesday, April 7, 2026

সব কর্মী-স্বনিযুক্তদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা, মজুরি-কর্মী সংখ্যার সীমা অপসারণের প্রস্তাব EPFO-র

Date:

Share post:

সরকারি চাকরিজীবীদের (Government Employees) কাছে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের (Savings) একটি বিশ্বাসযোগ্য সরকারি সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organization)। প্রত্যেক চাকরিজীবীরই মাস বেতনের একটা অংশ ইপিএফ ফান্ডে (EPF Fund) জমা হয়। সমপরিমাণ টাকা দেয় নিয়োগকারী সংস্থাও। তবে এবার বড়সড় সিদ্ধান্ত নিল ইপিএফ। সংস্থার তরফে সাফ জানানো হয়েছে এখন শুধু সরকারি কর্মচারী হলেই প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা মিলবে না। যাদের বেতন মাসে ১৫ হাজার টাকা এমন কর্মীরাই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় থাকবেন। পাশাপাশি ইপিএফও তার অবসরকালীন সেভিংস স্কিমগুলিতে মজুরি সীমা (wage limit ) এবং হেডকাউন্ট সীমাবদ্ধতা (Headcount) প্রত্যাহারের সুপারিশ করেছে। তবে অবসর তহবিল সংস্থা (Retirement Fund Body) পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং স্টেক হোল্ডারদের (Stakeholders) সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানান হয়েছে, ইতিমধ্যে রাজ্যগুলির কাছে এই নির্দেশিকা পৌঁছে দিয়েছে ইপিএফও। কর্মচারীদের ভবিষ্যত তহবিল এবং বিবিধ বিধান আইন, ১৯৫২ (Employees’ Provident Funds & Miscellaneous Provisions Act) অনুযায়ী মজুরির সর্বোচ্চ সীমা এবং হেডকাউন্ট সীমা অপসারণ করার ছাড় দেবে ইপিএফও। তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মতে, সাধারণ সেক্টরে নিযুক্ত প্রত্যেক শ্রমিকদের পাশাপাশি স্ব-নিযুক্ত ব্যক্তিদের জন্য এই স্কিমটি চালু করতে, আইনটির সংশোধন প্রয়োজন। তবে মূল পরিবর্তনগুলির মধ্যে অন্তর্ভুক্ত হবে হেডকাউন্ট অপসারণ (Headcount Removal) এবং মজুরি থ্রেশহোল্ডের (wage threshold) মতো বিষয়গুলি। আর তারপরই এই আইন যেকোনও সংস্থার আকার ও অর্থের পরিমাণের উপর বিচার করে সমস্ত কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে৷

ইপিএফও তার গ্রাহকদের প্রভিডেন্ট ফান্ড (PF), পেনশন স্কিম (Pension Scheme) এবং কর্মচারীদের আমানত লিঙ্কড বীমা প্রকল্পের (Employees’ Deposit Linked Insurance Scheme) মাধ্যমে ভবিষ্যত তহবিল, পেনশন এবং বীমা সুবিধা প্রদান করে। তবে এই ক্ষেত্রে যদি মজুরি এবং হেডকাউন্ট সীমা অপসারণ করা হয়, তাহলে ইপিএফওর গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং একইভাবে বাড়বে কর্পাসও (EPFO corpus)।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...