Monday, April 6, 2026

মনীশ সিসোদিয়ার ব্যাঙ্ক লকার খুলে হতাশ CBI, দেখা মিললো মাত্র ৭০হাজার টাকার গয়না!

Date:

Share post:

বাড়ির পর এবার ব্যাঙ্ক, তল্লাশি চালিয়ে মণীশ সিসোদিয়ার কাছ থেকে কিছুই পেল না CBI. কার্যত খালি হাতে ফিরতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় আজ, মঙ্গলবার সকালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা AAP নেতা মণীশ সিসোদিয়ার লকারে তল্লাশি চালায় CBI. সকাল থেকেই সেখানে হাজির ছিলেন মণীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী।
তল্লাশি অভিযান শেষে লকার থেকে বেহিসেবি কিছুই মেলেনি। ছিল মাত্র ৭০ হাজার টাকার গয়না।

এদিন ব্যাঙ্ক লকারে তল্লাশি শেষে মণীশ সিসোদিয়া বলেন, “এর আগে সিবিআই অভিযানের সময় আমার বাড়িতেকিছুই পাওয়া যায়নি। আজ আমার ব্যাঙ্ক লকারেও তেমন কিছুই পাওয়া গেল না। আমি খুশি যে আমি ক্লিনচিট পেয়েছি। CBI আধিকারিকরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং আমরাও তাঁদের সহযোগিতা করেছি। সত্যের জয় হয়েছে।”

 

প্রসঙ্গত, এর আগে সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে
CBI. তখন তিনি টুইট করে বলেছিলেন, “১৯ আগস্ট আমার বাড়িতে ১৪ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়েও কিছু পাওয়া যায়নি। এবার চেক করা হবে আমার ব্যাঙ্ক লকার।
বাড়ির মতোই কিছুই পাওয়া যাবে না লকারেও। তবে আমি এবং আমার পরিবার CBI-কে সম্পূর্ণ সহযোগিতা করবো।”

দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় CBI যে ১৫ জনের নামে FIR দায়ের করেছে, সিসোদিয়া তাঁদের মধ্যে একজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দিল্লিতে লিকার পলিসিতে একাধিক দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে অনেককে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছিল CBI.

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...