Monday, April 13, 2026

হাই কোর্টের রক্ষাকবচ, মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

Date:

Share post:

ইডি-র আবেদন খারিজ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লি নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দেন। বলা হয় ইডির আঞ্চলিক অফিস কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সঙ্গে মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ ইডি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ইডি-র তরফে বলা হয়, তথ্য বা নথি দিল্লি থেকে কলকাতা আনা যাবে না, এই যুক্তিও আদালতের কাছে টিকছে না। কিন্তু হাই কোর্টে সেই যুক্তি গ্রাহ্য করেনি। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কয়লা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ২৮ অগাস্ট তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। তাঁর শ্যালিকা মেনকাকেও ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দিল্লিতে তলব করা হয়।

আদালতে মেনকার আইনজীবী বলেন, এই মামলায় মেনকা অভিযুক্ত নন, তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে দিল্লির সম্পর্ক নেই। কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে অসুবিধা নেই। একই সঙ্গে মেনকার আইনজীবী বলেন, একই মামলায় আদালতের নির্দেশে অভিষেক, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ চললে তাঁর মক্কেলেও সেই সুযোগ দেওয়া হোক।
ইডির আইনজীবী পাল্টা বলেন, গরু এবং কয়লা পাচার মামলায় দিল্লির আধিকারিকরা তদন্ত করছেন। দুই পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শুনে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে।

Related articles

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...